আসসালামু আলাইকুম
সবাইকে আমার ওয়েবসাইট এ আসার জন্য সবাইকে স্বাগতম ।
আপনার যারা ছাদে ছাদ বাগান করতে চাচ্ছেন তাদের জন্য। কিভাবে বিজ থেকে চারা বানানোর পার সেটিকে সঠিক ভাবে পরিচর্যার মাধেমে কাংখিত ফলন পেতে পারেন সে বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও এর মাধ্যমে আপনার বুঝানো হবে। আপনার ছাদ বাগানের যে কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করুন আমরা আপনাদের কমেন্ট খুব গুরুত্ব দিয়ে থাকি । সুষ্ট সমস্যা সমাধনের জন্য আপনাদের কমেন্টর উত্তর দিয়ে যাবো এবং ভিডিও এর মাধ্যমে তা দেখানো হবে।
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
ছাদে টমেটো চাষ করুন খুব সহজে। বিডি ছাদ কৃষি।
ছাদে টমেটো চাষ করুন খুব সহজে। বিডি ছাদ কৃষি। #ছাদকৃষি#টমেট#ছাদবাগান
আগাম জাতঃ বারি টমেটো ৪, বারি টমেটো ৫, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে, ডেল্টা এফ ১, উন্নয়ন এফ ১, পুষারুবী, নিউ রূপালী এফ ১ ইত্যাদি।
ভরা মৌসুমী জাতঃ মানিক, রতন, বারি টমেটো ৩, বারি টমেটো ৬, বারি টমেটো ৭, বারি টমেটো ৯, বাহার, মহুয়া ইত্যাদি জাতকে বেছে নেয়া যেতে পারে।
নাবি শীত মৌসুমী জাতঃ বাহার, রোমা ভিএফ, রাজা, সুরক্ষা ইত্যাদি জাত নাবি চাষের জন্য ভাল।
এবং সারা বছর চাষের উপযোগি জাতঃ বারি টমেটো ৬(চৈতী)চাষ করা যায়।
টমেটো চাষ/রোপনের সঠিক সময়
টমেটো সাধারণত সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বীজ বুনতে হয়। এবং অক্টোবর মাস অথবা নভেম্বর মাসে এই বীজ থেকে চারা রোপন করা যায়। বীজ বোনা থেকে শুরু করে গাছের প্রথম ফল পাকা পর্যন্ত কমপক্ষে ১০০ দিন লাগে এবং ফলধারণ জাতভেদে ৩০-৬০ দিন স্থায়ী হয়।
কিভাবে বীজ বপন ও সঠিক নিয়মে পানি সেচ দিবেন
টমেটো গাছ রোপনের ক্ষেত্রে টবের মাটি তৈরি হয়ে যাওয়ার পরে চারা গাছগুলোকে এক একটি পাত্রে আলাদা আলাদা ভাবে লাগাতে হবে। এবং খেয়াল রাখতে হবে গাছে যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। টমেটো গাছ মাটি থেকে প্রচুর পুষ্টি উপাদান শুষে নেয়। তাই গাছে নিয়মিত পানি দিতে হবে। তবে অতিরিক্ত পানি দেবেন না। এতে গাছের গোড়া পচে যাবে।
সঠিক নিয়মে টমেটোর চাষাবাদ পদ্ধতি/কৌশল
যখন টমেটোর বীজ এক ইঞ্চি লম্বা হব তখন এই গাছ টবে লাগাতে হবে। কোন টবে যেন দুইটা গাছ একত্র না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। এবং সঠিক নিয়মে পানি দিতে হবে।
টমেটো গাছে সারের পরিমাণ ও সার প্রয়োগ
টমেটো গাছে সাধারণত জৈব সার বেশী ব্যবহার করা হয়। যেমন গোবর সার, কম্পোস্ট, রান্নাঘরের সবজির খোসা, ডিমের খোসা জাতীয় জিনিস গুলো ব্যবহার করুন সার হিসেবে। এছাড়া অজৈব সার হিসেবে ইউরিয়া, টিএসপি সার দিতে পারেন।
টমেটো গাছে পোকামাকড় দমন ও বালাইনাশক/কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন
টমেটো গাছে পোকার উপদ্রব হলে সাবান পানি স্প্রে করুন অথবা ছাই ছিটিয়ে দিন। এতে পোকা চলে যাবে। ফলন এলে গাছের মাটি কিছুটা শুকনো রাখুন। একদম কাদা কাদা মাটিতে ফুল ঝরে যেতে পারে।
কিভাবে টমেটোর বাগানের যত্ন ও পরিচর্যা করবেন
টমেটো গাছ একটু বড় হলে গাছটিকে একটি শক্ত কাঠির সাথে বেধে দিতে হবে । নিচের পূরানো পাতা এবং কিছু ডাল ফেলে দিতে হবে । যাতে গাছটি বেশী ঝোপড়া না হয়ে যায় । টবের মাটি কয়েকদিন পর পর হালকা নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে ।
টমেটোর খাদ্য গুণাগুণ
টমেটোতে অনেক ধরণের খাদ্যগুন বিদ্যমান। এটি ভিটামিন এ এবং সি-এর অন্যতম উৎস। টমেটো একটি অতি প্রয়োজনীয়, জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি।
কখন টমেটো সংগ্রহ করবেন
টমেটোর ফল পাকার পর লাল রঙ ধারন করে সেই সময়ে ফল সংরক্ষন করতে হয়। এছাড়া ফলের নিচে ফুল ঝরে যাওয়ার পর যে দাগ থাকে ঐ স্থান থেকে লালচে ভাব শুরু হলেই ফল সংগ্রহ করা যাবে। এতে ফল অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
টমেটোর অন্যান্য ব্যবহার
টমেটো কে আমাদের দেশে বিভিন্ন ভাবে খাওয়া হয়। তবে তাঁর মধ্যে কাঁচা ও রান্না করে-এ দুইভাবেই টমেটোকে খাওয়া যায়। টমেটো বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন জ্যাম, জেলি, সস্, কেচাপ, আচার, সালাদ ইত্যাদি।
Tag
টমেটো চাষ,টমেটো চাষ পদ্ধতি,টবে টমেটো চাষ পদ্ধতি,টবে টমেটো চাষ,ছাদে টমেটো চাষ,হাইব্রিড টমেটো চাষ,টমেটো,গ্রীষ্মকালীন টমেটো চাষ পদ্ধতি,বারমাসি টমেটো চাষ,বারোমাসি টমেটো চাষ,ছাদে টমেটো চাষ পদ্ধতি,ছাদ বাগানে টমেটো চাষ,টমেটো খুব সহজে চাষ করার পদ্ধতি,ছাদে করে টমেটো চাষ,টমেটো চাষ করার পদ্ধতি,আগাম টমেটো চাষ,শীতকালীন টমেটো চাষ,টমেটো গাছের পরিচর্যা,গ্রীষ্মকালীন টমেটো চাষ,টবে ১২ মাস টমেটো চাষ পদ্ধতি,ছোট পরিসরে ছাদের টবে টমেটো চাষ,টমেটো চাষের পদ্ধতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন